বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীতে শিশু কিশোর ও নারী উন্নয়ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৩৩৩ Time View
Update : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০১ অপরাহ্ন

মনির হোসেন জীবন : জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বর্তমান সমাজে বেড়ে উঠা শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচারণার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সুগন্ধা হলরুমে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন প্রকল্পের পরিচালক মো:মজিবর রহমান এই প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ করেন।

কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন নাহার হেনা। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন ও উন্নয়ন একেএম আজিজুল হক, পরিচালক প্রশিক্ষণ প্রকৌশল মো: নজরুল ইসলাম, কর্মশালার পরিচালক আব্দুস সালাম, ড. ইসলাম চৌধুরী, ড. মুহাম্মদ মারুফ নাওয়াজ প্রমুখ।

প্রকল্প পরিচালক মজিবর রহমান বলেন, বর্তমান সমাজে বেড়ে উঠা শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচারণার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, এক্ষেত্রে মিডিয়া কর্মীদের ভূমিকা অপরিসীম। পাশাপাশি সোসাল মিডিয়াতে ও গুরুত্ব রাখতে হবে, এ নিয়ে ভাবতে হবে এবং শিশুদেরকে অনুপ্রাণিত করতে হবে।

মজিবর রহমান নারীর সক্ষমতায় বিষয় উল্লেখ করে বলেন, শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেত করতে কাজ করে যাচেছ ইউনিসেফ। শিশুদের আচার আচরণে জনমানুষের প্রতিফলন ও হয়। এফএম রেডিও ও কমিউনিটি রেডিও এ বিষয় নিয়ে কাজ করছে। পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল গুলোও দায়বদ্ধতা আছে। তবে, আমাদের আজকের প্রশিক্ষণটা ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব নুরুন নাহার হেনা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর অধিকার বঞ্চিতের ফলে জাতির ভবিষতের অন্ধকার। প্রশিক্ষণ মানুষকে সমৃদ্ধ করে।

তিনি আরো বলেন, আমাদের দেশের নারীরা আজ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী উৎপাদন করছে। পরবর্তীতে তারা সেগুলো বিক্রি করে অনেকেই সংসার চালাচেছ। আমি আমার অধিকার নিয়ে কাজ করতে পাচ্ছি । নারীরা লাঞ্ছিত হয় এবং অধিকার বঞ্চিত হয়।

কর্মশালা ও সনদবিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নুরুন নাহার হেনা। সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন ও উন্নয়ন

একেএম আজিজুল হক, পরিচালক প্রশিক্ষণ প্রকৌশল মো: নজরুল ইসলাম,কর্মশালার পরিচালক আব্দুস সালাম, ড, ইসলাম চৌধুরী, ড. মুহাম্মদ মারুফ নাওয়াজ প্রমুখ।

এসময় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সরকারী, বেসরকারি সংস্হার প্রতিনিধিসহ ২০ জন প্রশিক্ষণার্থীরা উপস্হিত ছিলেন। পরে অনুষ্টানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা প্রশিক্ষণ সনদ ২০২৪ বিতরণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com