শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নব নিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে অভ্যর্থনা 

Reporter Name / ৩৩৮ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ১০:২৩ অপরাহ্ন

দুর্নীতি রিপোর্ট ডেক্সঃ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সদ্য নিয়োগ পাওয়া ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে অভ্যর্থনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আজ ২৩ অক্টোবর ২০২৩ (সোমবার) বিকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় এই প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক ও সাহিত্যিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, ‌’গুণগত মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে সমাজে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভালো সুনাম ও সুখ্যাতি রয়েছে’ উল্লেখ করে ‌’এই সুনাম ও সুখ্যাতি কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টিকে সেরা বিশ্ববিদ্যালয় বানাতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একযোগে কাজ করার’ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য সবাইকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে উদাত্ত আহবান জানান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী এবং রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।

সংক্ষিপ্ত বক্তৃতায় স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ড. নারগিস সুলতানা চৌধুরী নব নিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে আশ্বস্ত করে বলেন, তার সুযোগ্য নির্দেশনার আলোকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুনাম ও সুখ্যাতি কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে পৌঁছে দিতে শিক্ষকবৃন্দ নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবেন।

অনুষ্ঠানে রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেইনও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে যার যে দায়িত্ব রয়েছে তা সুচারুভাবে পালনের আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মাহবুব আলম, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে.এম. আক্তারুজ্জামান, সিএসই বিভাগের প্রধান শারমিনা জামান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কার্মচারীবৃন্দ।

অনুষ্ঠান শেষে ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শ্রেণিকক্ষ, ব্যবহারিক ক্লাস, লাইব্রেরি ইত্যাদি ঘুরে দেখেন এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন ও তাদের পড়াশোনার খোঁজ-খবর নেন। এ সময় ছাত্র-ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গুণী অধ্যাপককে ট্রেজারার হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com