বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা ছড়ানোর আহবান মেয়র মোঃ আতিকুল ইসলামের

Reporter Name / ২৭৯ Time View
Update : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ১০:১৩ অপরাহ্ন

দুর্নীতি রিপোর্ট ডেক্সঃ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক সংগঠন ও কর্মীদের আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

শনিবার (০৭ অক্টোবর ২০২৩) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প ইন্সটিটিউট মিলনায়তনে গীতাঞ্জলি ললিতকলা একাডেমির ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতির রয়েছে গৌরবময় ঐতিহাস। আমাদের সংস্কৃতি কর্মীরা, শিক্ষাবিদরা মহান মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে। পঁচাত্তরে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করলে অনেকেই তখন ঘাতকদের ভয়ে প্রতিবাদ করেনি। কিন্তু সংস্কৃতি কর্মীরাই সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে প্রতিবাদ গড়ে তুলেছিলেন। বাংলাদেশের প্রতিটি আন্দোলনে সাংস্কৃতিক সংগঠন অনবদ্য ভূমিকা রেখেছে।’

মেয়র আরও বলেন, ‘সাংস্কৃতিক সংগঠন ও কর্মীদের আহবান করছি আপনারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে সঠিক বোধ তৈরি করুন। পথনাটক, মঞ্চনাটক, গান ও কবিতায় তুলে ধরেন কেউ যেন ড্রেনে ময়লা না ফেলে। অযথা হর্ণ বাজানো বন্ধে সচেতন করুন। ডেঙ্গু প্রতিরোধে জমা পানি ফেলে দেওয়ার বার্তা ছড়িয়ে দিন। একটি নান্দনিক স্মার্ট ঢাকা শহর গড়তে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে কাজটি সহজ হয়ে যাবে।

অনুষ্ঠানে গীতাঞ্জলি ললিতকলা একাডেমি কর্তৃক তিনজন বিশিষ্ট ব্যক্তিকে গীতাঞ্জলি সম্মাননা পদক-২০২৩ প্রদান করা হয়। পদকপ্রাপ্ত তিনজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ এবং চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ।

ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম পদকপ্রাপ্ত চারজনের হাতে পদক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নাট্য নির্দেশক ও লেখক আতাউর রহমান। অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আমিন মিঠু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com