বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনায় ভৈরব নদে ফেরির ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি ‎ কুয়েট দিবস অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুই দিনের সফরে ঠাকুরগাঁও আসতেছেন রাষ্ট্রপতি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো!

খুলনায় ভৈরব নদে ফেরির ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি ‎

সবুজ খানঃ / ৩ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

সবুজ খানঃ খুলনার ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতা ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি ঘটেনি।

‎গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ভৈরব নদের মাঝনদীতে এই দুর্ঘটনা ঘটে।নৌপুলিশের কেএমপি সদর নৌ থানার সাব-ইনস্পেক্টর রবিউল ইসলাম জানান, সেনের ঘাট থেকে একটি ফেরি এবং জেলখানা ঘাট থেকে ট্রলারটি ছেড়ে আসার পর মাঝনদীতে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়।দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই দুই পাড় থেকে ১৫-২০টি নৌকা ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধারকাজে অংশ নেয়। এ ঘটনায় ৫-৬ জন সামান্য আহত হলে তাদের হাসপাতালে পাঠানো হয়। ভাটির দিকে তীব্র স্রোত থাকায় নৌপুলিশের স্পিডবোট সার্বিক নজরদারি বজায় রাখে।

‎খুলনা বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মাসুদ সরদার জানান, খবর পেয়ে খুলনা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া নড়াইল থেকে উদ্ধারকাজ শেষে ফেরার পথে থাকা একটি ডুবুরি দলও তাৎক্ষণিকভাবে অভিযানে অংশ নেয়।

‎জানা যায়, ডুবে যাওয়া ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

‎এদিকে, প্রাথমিকভাবে যাত্রীদের সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেলেও, রাকিব নামের এক যুবকের নিখোঁজ থাকার বিষয়ে তার বন্ধু ও পরিবার শঙ্কা প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com