বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঘাতক মাইক্রো কেড়ে নিল ইয়াছমিনের প্রান

Reporter Name / ৩১৫ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ৫:২৬ পূর্বাহ্ন

এম,এ মুহিত, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥

প্রাথমিক সমাপনি পরীক্ষা দিয়ে বাড়ী ফেরা হলো না ৫ম শ্রেণীর মেধাবী ছাত্রী ইয়াছমিন আক্তার (১১) এর, বেপরোয়া ঘাতক মাইক্রো কেড়ে নিলো তার তাজা প্রাণ। পরিবারে চলছে শোকের মাতম।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের কুর্শা গ্রামের মৃত হাজী মোঃ কাছন মিয়ার কন্যা ও কুড়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরিক্ষার্থী ইয়াছমিন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিক্ষা সেন্টার পানিউমদা রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের কুর্শা গ্রামে তার বাড়ীর সামনে সিএনজি অটোরিক্সা থেকে নামা মাত্রই ঢাকাগামী বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

পরে বিক্ষুব্ধ জনতা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই কোমলমতি ছাত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে নেসেছে। এব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ওসি মোঃ এরশাদুল হক মিয়া তিনি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনার পর ঘাতক মাইক্রোটি পালিয়ে যেতে সক্ষম হলেও পরে ঘাতক মাইক্রোটি আটক করা হয়েছে বলে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com