বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারে আগুন, তবু নীরব বিদ্যুৎ অফিস! ঝুঁকিতে সাভার

নাছিম হোসেনঃ / ১৫৫ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

নাছিম হোসেন: সাভারের পাথালিয়া ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে দীর্ঘদিন ধরে বিদ্যুতের মেইন লাইনের সঙ্গে ঘেঁষে রয়েছে একটি বড় তালগাছ। সম্প্রতি ওই তারে একাধিকবার আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এলাকাবাসী আতঙ্কিত—তাদের আশঙ্কা, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

আমি নিজেও দুই-তিনবার নিজ চোখে তারে আগুন ধরে আবার নিভে যেতে দেখেছি। বারবার এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও, স্থানীয় বিদ্যুৎ অফিসের কোনো কার্যকর পদক্ষেপ এখনো পরিলক্ষিত হয়নি।

বিদ্যুতের ওই লাইনের আশেপাশেই রয়েছে বসতবাড়ি, বাজার, দোকান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা জনসমাগমস্থল। যদি হঠাৎ বড় ধরনের আগুন ধরে যায়, তবে সেটি কেবল মেইন লাইন নয়—পুরো এলাকা অচল হয়ে যেতে পারে। ঘটতে পারে প্রাণহানিও।

স্থানীয়রা বারবার বিদ্যুৎ অফিসকে বিষয়টি জানিয়েছে, কিন্তু তাদের অভিযোগ বারবারই উপেক্ষিত হয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

কী করা উচিত এখনই?

১. ঝুঁকিপূর্ণ তালগাছটি দ্রুত কেটে বা ছেঁটে ফেলা।

২. বিদ্যুতের মেইন লাইন নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের আওতায় আনা।

৩. বিদ্যুৎ বিভাগের মাঠপর্যায়ের তদারকি বাড়ানো।

৪. দীর্ঘমেয়াদে নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্ব। একটি অবহেলা হাজারো প্রাণ, সম্পদ ও স্থাপনাকে বিপদের মুখে ফেলতে পারে। তাই সময় থাকতে পদক্ষেপ না নিলে, এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com