মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

**প্রতিবাদ ও নিন্দা**

নিজস্ব প্রতিনিধিঃ / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:১৮ অপরাহ্ন

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে *Ziaul Nishok* নামের একটি অ্যাকাউন্ট থেকে আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক জাকির আহমেদ জীবন এবং আশুলিয়া মডেল প্রেস ক্লাবের সদস্যদের জড়িয়ে যে পোস্ট প্রকাশ করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উক্ত পোস্টে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও সাংবাদিক সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে বলে আমরা মনে করি। কোনো নির্ভরযোগ্য তথ্য, প্রমাণ বা তদন্ত ছাড়াই এ ধরনের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা দায়িত্বশীল আচরণের পরিপন্থী।

সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করতে সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। কারও বিরুদ্ধে যদি প্রকৃত কোনো অভিযোগ থাকে, তাহলে সেটি প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে একতরফা, যাচাইবিহীন ও মানহানিকর বক্তব্য প্রচার করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

আমরা অবিলম্বে উক্ত মানহানিকর পোস্ট অপসারণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাই। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষিত থাকবে।

**সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে সবাইকে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।**


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com