বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়েট দিবস অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুই দিনের সফরে ঠাকুরগাঁও আসতেছেন রাষ্ট্রপতি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী

যুদ্ধবিমান দুর্ঘনায় হতাহতের ঘটনায় মানারাত ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধিঃ / ২৬৫ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:৩০ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।

২২ জুলাই ২০২৫ (মঙ্গলবার) বাদ জোহর আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নামাজের ঘরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহবুব আলম, কন্ট্রোলার অব এক্সামিনিশন্স ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সায়ীদ, আইন বিভাগের প্রধান আব্দুল্লাহ হিল গনি, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের পরিচালক ফরিদ আহমেদ এফসিএ, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন, সিএসই ক্লাবের প্রেসিডেন্ট আনিস উদ্দৌলা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতে তারা মহান আল্লাহর কাছে স্মরণকালের ওই ভায়বহ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, তার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com