শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

সংসদ সদস্য নয়, সহকর্মী হতে চাই- জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে মৃণাল কান্তি দাস।

Reporter Name / ২৮০ Time View
Update : শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ৪:৫৯ অপরাহ্ন

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা আপনাদের এলাকার সংসদ সদস্য নয়, আপনাদের সকলের সহকর্মী হয়ে কাজ করতে চাই’ জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এ কথা বলেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।

গজারিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে দৈনিক মুন্সিগঞ্জের কাগজের উদ্যোগে গজারিয়ার সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সকল ইউপি চেয়ারম্যান-সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ ই হাসান তুহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মু. আবুসাঈদ সোহানকে সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

সংবর্ধনা প্রাপ্ত চেয়ারম্যানরা হলেন- গজারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফি, হোসেন্দি ইউপি চেয়ারম্যান হাজী মো. আক্তার হোসেন, বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান মো. শহিদুজ্জামান জুয়েল, টেঙারচর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জি সাহিদ মো. লিটন, গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খাঁন জিতু।

দৈনিক মুন্সিগঞ্জের কাগজের সম্পাদক মোহাম্মদ আরফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহাসীন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com