শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

শ্রীনগ‌রে মৃত‌্যুর ২ মাস পে‌রি‌য়ে গে‌লেও হত‌্যা না আত্মহত‌্যা তার স‌ঠিক তথ‌্য জান‌তে পার‌ছেনা প‌রিবার ।

Reporter Name / ২৪৯ Time View
Update : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৯:২৮ অপরাহ্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ শ্রীনগ‌রের বা‌ড়ৈখালী‌তে বি‌ষের ক্রিয়ায় মারা যাওয়া কি‌শোর রা‌কিব(১৬) মৃত‌্যুর প্রকৃত তথ‌্য দীর্ঘ ২ মা‌সেও উদঘাটন হয়‌নি। মৃত‌ রা‌কিব বা‌ড়ৈখালী ইউ‌পির ৭নং ওয়ার্ড এলাকার মোঃ শহী‌দের তৃতীয় ছে‌লে।রা‌কিব তারই বিয়াই‌ন মু‌ন্নির সা‌থে প্রেমের সম্প‌র্কে জ‌ড়ি‌য়ে প‌রে। মু‌ন্নি আক্তার (১৬)পিতা মোঃ ম‌ফিজউ‌দ্দিন এর সা‌থে প্রেমের সম্পর্কই রা‌কি‌বের জন‌্য কাল হ‌য়ে দাড়ায়। তা‌দের সম্প‌র্কের বিষয়‌টি মু‌ন্নির প‌রিবা‌রে জানা জা‌নি হ‌লে মু‌ন্নি কে তার ভাই স‌জি‌বের কর্মস্হল সাভার নি‌য়ে যায়। মু‌ন্নি বা‌ড়ৈখালী উচ্চ বিদ‌্যাল‌য়ের ৯ম শ্রেণীর ছাত্রী। পাউসার হ‌তে স‌াভার চ‌লে গে‌লেও মোবাইল ফো‌নে দুজনার নিয়‌মিত যোগা‌যোগ হত। ঘটনার দিন মু‌ন্নি তার ব‌্যবহৃত মোবাইল ফোন হ‌তে দুপুর ১২ টা নাগাদ রা‌কিব কে কল ক‌রে জানায়, সে বিষ পান ক‌রে‌ছে, আর বাচ‌বে না। এ খবর শু‌নে রা‌কিব বা‌ড়ির কাউ‌কে কিছু না ব‌লে দুপুর একটার দি‌কে বা‌ড়ৈখালী হ‌তে সাভা‌রের উ‌দ্দে‌শ্যে রওয়ানা হ‌য়ে বা‌ড়ি‌তে ফি‌রে আ‌সে রাত আনুমা‌নিক ৮ টার সময়। মৃত‌্যুপথযাত্রী রা‌কিব কে বা‌ড়ির লোকজন ঢাকা মিড‌ফোর্ড হাসপাতা‌লে নি‌য়ে ভ‌র্তি কর‌লে সেখা‌নে স‌ঠিক চি‌কিৎসার অভা‌বে রা‌কি‌বের মৃত‌্যু হয়।প্রাথ‌মিকভা‌বে ধ‌রে নেওয়া হয় বিষপা‌নে তার মৃত‌্যু হ‌য়ে‌ছে। যেখা‌নে মু‌ন্নি বিষ পাণ করার কথা ব‌লে রা‌কিব কে সাভার নি‌য়ে যায়, সেখা‌নে সে নি‌জেই বি‌ষে বিষাক্ত হ‌য়ে তার বাবা মা‌য়ের নিকট ফি‌রে আ‌সেন। ঘটনার দিন সন্ধায় মু‌ন্নির বড় ভাই স‌জিব তার বোন বৃ‌ষ্টি আক্তার যে সম্প‌র্কে রা‌কি‌বের আপন ভাই‌য়ের স্ত্রীর নিকট মোবাইল ফো‌নে হুম‌কি দেন যে,রা‌কিব য‌দি সাভার আ‌সে তাহ‌লে ঝা‌মেলা হ‌বে, ওখা‌নে মু‌ন্নির সা‌থে আমার সম‌ন্ধি ও ভায়রা ব‌সে র‌য়ে‌ছে।তারাও তখন রা‌কি‌বের ভা‌বির সা‌থে কথা ব‌লেন। রা‌কি‌বের বাম হা‌তে অ‌নেক গু‌লো কাটা দাগ দেখা গে‌ছে। বাম উরু‌তে বড় মা‌পের জখম। বিষপা‌নেই য‌দি মৃত‌্যু নি‌শ্চিত হয় তাহ‌লে উ‌ল্লি‌খিত জখম আস‌লো কোথা হ‌তে ! তার প‌রিবা‌রের দা‌বি নির্যাতন সই‌তে না পে‌রে সে বিষপাণ ক‌রে‌ছে না হয় তা‌কে কোমল পানী‌য়ের সা‌থে তারাই বিষ পাণ ক‌রি‌য়ে‌ছে। ঘটনার দিন রা‌কিব সাভার স্টা‌ন্ডে গি‌য়ে মু‌ন্নি‌দের বাসার খোজ কর‌ছি‌লো ব‌লে মু‌ন্নির বাবা মোঃ ম‌ফি‌জউ‌দ্দি‌নের দা‌বি। ম‌ফিজ তার মে‌য়ে কে মোবাইল ফো‌নে ব‌লেন, রা‌কিব মু‌ন্নি কে খোজার জন‌্য সাভার এ‌সে‌ছে,আ‌মি তা‌কে স্টা‌ন্ডে দে‌খে‌ছি। তার দেখা ও জানার পরও রা‌কিব বাবা মা‌য়ের কু‌লে ফির‌লো লাশ হ‌য়ে। এ ঘটনায় শ্রীনগর থানায় এক‌টি অপমৃত‌্যুর মামলা হয়। দীর্ঘ ২ মাস পে‌রি‌য়ে গে‌লেও মৃত‌্যু না অপমৃত‌্যু না আত্মহত‌্যা প্ররোচণা তা উদঘাটন হয়‌নি।রাকি‌বের পিতা শ‌হিদ মিয়া ন‌্যায় বিচা‌রের আশায় থানা পু‌লিশসহ ধা‌রে ধা‌রে ঘুরছেন। এ ব‌্যপা‌রে রা‌কি‌বের পিতা শ‌হিদ মিয়া ব‌লেন, আমার ছোট ছে‌লে‌কে ফো‌নে সাভার ডে‌কে নি‌য়ে চরম নির্যাতন করা হ‌য়ে‌ছে, আ‌মি এর বিচার চাই,আমার ছে‌লে‌কে হত‌্যা করা হয়ে‌ছে।

রা‌কি‌বের মা লায়লা বেগম ব‌লেন, যারা কৌশ‌লে আমার বু‌কের ধন কে‌ড়ে নি‌য়ে‌ছে,আ‌মি তা‌দের বিরু‌দ্ধে আদাল‌তে মামলা কর‌বো। ঘটনার পর হ‌তেই মু‌ন্নির প‌রিবার পলাতক র‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

আত্মহত‌্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল বা‌রেক জানান,রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে জানানো যাবে হত্যা না আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com