শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

আগস্ট মাসকে ঘিরে দেশে কোনও ধরনের নিরাপত্তা হুমকি নেই : ডিজি র‌্যাব।

Reporter Name / ২৭১ Time View
Update : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ৪:৪২ অপরাহ্ন

তামান্না আক্তার হাসি ঃ শোকের মাস আগস্টকে ঘিরে দেশে যে কোনও ধরনের অপতৎপর রোধকল্পে নিরাপত্তার কোন হুমকি নেই বলে জানিয়েন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাবের) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা অবলম্বন করেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে র‌্যাব।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরস্হ রানাভোলা জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আগস্ট মাস শোকের মাস। এই আগস্ট মাসেও জঙ্গিরা ইতোপূর্বে অনেক অঘটন ঘটিয়েছে। তবে, এখন পর্যন্ত আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। শোকের মাস আগস্টকে কেন্দ্র করে এখন পর্যন্ত নেতিবাচক কোনো তথ্য নেই বলে মন্তব্য করেন র‌্যাব ডিজি।

আগস্ট মাসে র‌্যাবের গোয়েন্দা ইউনিট আগের চেয়ে জোরদার ও তৎপর বাড়ানো হয়েছে উল্লেখ করে আবদুল্লাহ আল মামুন বলেন, প্রতিবারই আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে সকল গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সব ইউনিট মিলে একসঙ্গে কাজ করি। আগস্ট মাসের সমস্ত ইভেন্টে যাতে নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় সেই লক্ষে আমরা কাজ করি।

এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে র‌্যাব ডিজি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় ঘাতকের নির্মম বুলেটের আঘাতে স্ব-পরিবারে শহীদ হন।

তিনি আরো বলেন, স্বাধীনতার মহান স্থপতির ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে র‌্যাব সদর দপ্তর কর্তৃক পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ কতিপয় কর্মসূচি নেওয়া হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার উত্তরায় চার শতাধিক দুস্থ ও এতিমের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও সারাদেশে র‌্যাবের সব ব্যাটালিয়নের তত্ত্বাবধানে চার হাজারের বেশি অসহায়, দুস্থ, এতিম ও হতদরিদ্রের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

এদিকে, জাতীয় শােক দিবস উপলক্ষে র‌্যাব সদরদফতরের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। শুক্রবার জুমার নামাজের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত অন্যান্য শহীদের আত্মার মাগফেরাত কামনায় র‌্যাবের সব ইউনিটের মসজিদে দােয়া ও বিশেষ মােনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com