শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

উত্তরা পূর্ব থানায় পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু; পুলিশের দাবী আত্মহত্যা

Reporter Name / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৩:৪৭ অপরাহ্ন

তামান্না আক্তার হাসি ঃ রাজধানীর উত্তরা পূর্ব থানায় মোঃ লিটন (৪৫) নামের এক মাদক মামলার আসামী পুলিশ হেফাজত মৃত্যু হয়েছে।

মৃত লিটন বগুড়া জেলার কাহালু থানার পাল্লাপাড়া গ্রামের সলেমান প্রামাণিকের ছেলে। সে সম্প্রতি ৫৮০০ পিস ইয়াবা সহ র‍্যাব ১ এর হাতে আটক হয়।

এবিষয়ে কথা হলে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, একাধিক মাদক মামলার আসামি মোঃ লিটনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা পূর্ব থানায় রিমান্ডে আনা হলে ৩ আগষ্ট রাত আনুমানিক ৩টার দিকে হাজতে থাকা কম্বল ভেন্টিলেটরের সাথে বেধে গলায় ফাঁশ নিয়ে আত্মহত্যা করে। সিসি টিভি ফুটেজে দেখে বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানান এই কর্মকর্তা।

এঘটনায় বিমান বন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস কুমার দাসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপি উত্তর জোনের উপ পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম।

গাজীপুর জেলার টঙ্গী জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহামেদ জানান, ফোজধারী কার্যবিধি অনুযায়ী অস্বাভাবিক/ অপমৃত্যু হলে একজন ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, ও হাসপাতাল কতৃপক্ষের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় সেই হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রতিবেদন প্রস্তুত করে যথাযথ কতৃপক্ষের মাধ্যমে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com