শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

শ্যামপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং “সেভেন স্টার ও রবিন হুড” গ্রুপের ১০ সদস্য গ্রেফতার

Reporter Name / ২৩৫ Time View
Update : শনিবার, ১৯ জুন, ২০২১, ৪:৩৭ অপরাহ্ন

ডেক্সঃ রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং “সেভেন স্টার ও রবিন হুড” গ্রুপের ১০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর এএসপি মিডিয়া এনায়েত কবীর সোয়েব আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে শুক্রবার দিবাগত রাত পৌনে ১০ টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর শ্যামপুর থানার ধোলাইপাড় গীত সংগীত সিনেমা হল এলাকায় একটি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ স্থানীয় কিশোর গ্যাং “সেভেন স্টার ও রবিন হুড” গ্রুপের ১০ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে – মোঃ রাব্বী আহমেদ (১৬), মোঃ নাঈম আহমেদ (১৮), মোঃ আকাশ (১৫), মোঃ নয়ন হাওলাদার (১৭), মোঃ ইমন (১৬), মোঃ সৈকত শেখ (১৭), মোঃ তুষার হাওলাদার (১৮), মোঃ রবিউল ইসলাম (১৮), মোঃ আরিফ (১৭) ও মোঃ হাসান (১৬)।

এসময় তাদের নিকট থেকে ৬ টি সুইচ গিয়ার চাকু, ৩টি ছুঁরি, ৮টি মোবাইল ফোন ও নগদ- ১৭৫০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , এ কিশোর অপরাধীরা স্থানীয় কিশোর গ্যাং “সেভেন স্টার ও রবিন হুড” গ্রুপের সদস্য। বিভিন্ন জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানেও তারা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপ, সাথে বহন করা দ্রব্যসামগ্রীর ব্যাগ প্রভৃতি ডাকাতি করে নিয়ে দ্রুত পালিয়ে যেত।

গ্রেফতারকৃত কিশোর অপরাধীরা র‌্যাবের কাছে স্বীকার করে যে, ডাকাতি/ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, প্রায় তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। এছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও হানিফ ফ্লাই ওভারের উপর বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে সাধারন মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টিসহ ছিনতাই, রাহাজানি ইত্যাদির সাথে জড়িত রযেছে।

এবিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । আসামীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com