শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

রাজধানীতে ২০ কেজি গাঁজা ও ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার- ৩।

Reporter Name / ২১৯ Time View
Update : শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৩:৫১ অপরাহ্ন

এস, এম, মনির হোসেন জীবন – রাজধানীর হাতিরঝিল ও বাড্ডা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা ও তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হচেছ- মোঃ তাজুল ইসলাম (৩৭), মোঃ কাওছার (২৭) ও ওমর ফারুক ওরফে হারুন (৫১)।

গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ২০ কেজি গাঁজা, ১০ হাজার পিস ইয়াবা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার মূলে জব্ধ করা হয়।

বৃহস্পতিবার রাতে হাতিরঝিল ও বাড্ডা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম ডিএমপি জানান, কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা থেকে গাঁজা নিয়ে হাতিরঝিল থানার বেগুনবাড়ী পার্কিং এরিয়া চত্তর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত-রাত পৌঁনে ৮ টার দিকে ওউ স্থানে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম।
এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী কুমিল্লা জেলা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর বাড্ডা থানার গেন্ডারির আড়ৎ আফতাব নগর গেট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ ।

গ্রেফতারকৃতের নাম- ওমর ফারুক ওরফে হারুন (৫১)। এসময় তাদের নিকট থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোয়েন্দা তেজগাঁও বিভাগ অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিমের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে বাড্ডা থানার গেন্ডারির আড়ৎ আফতাব নগর গেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরো বলেন, গ্রেফতারকৃত সীমান্তবর্তী কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করতো।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com