শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ১১৯ পিস মরা মুরগি সহ আটক -৭””তিন লাখ টাকা জরিমানা

Reporter Name / ২৬৭ Time View
Update : শনিবার, ১২ জুন, ২০২১, ১১:১৫ অপরাহ্ন

তামান্না আক্তার হাসি ঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ১১৯ পিস মরা মুরগি উদ্ধার করা হয়েছে।

এসময় রেস্টুরেন্টটিতে মরা মুরগি জবাই করার সময় হাতে নাতে ৭ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ শনিবার বিকেলে বিমানবন্দরের এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর জোনের (এডিসি) তাপস কুমার দাস আজ শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মরা মুরগি সহ আটক ৭ জনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, বিমানবন্দর এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের সাদা পোশাকের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার বিকেলে এয়ারপোর্টের কাস্টমস হাউসের পার্শ্ববর্তী এয়ারপোর্ট রেস্টুরেন্ট থেকে বিপুল পরিমাণ মরা মুরগিসহ হাতেনাতে ৭ জনকে আটক করে।

তিনি আরও জানান, এ সময় অভিযানের নেতৃত্ব দেন- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজ।

প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com