শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

রাউজানে আল্লামা গাজী শেরে বাংলা সৃতি সংসদের সুন্নী কনফারেন্স ও অভিষেক অনুষ্ঠিত

Reporter Name / ৩৮১ Time View
Update : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ৫:১০ অপরাহ্ন

ইরফাত হোসেন চৌধুরী, রাউজান প্রতিনিধিঃ-
রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে আল্লামা গাজী শেরে বাংলা রহ: স্মৃতি সংসদ এর ব্যবস্থপনায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে গাউছে পাক আব্দুল কাদের জিলানী রা: সুন্নি কনফারেন্স ও আল্লামা গাজী শেরে বাংলা রহ: স্মৃতি সংসদ এর অভিষেক অনুষ্ঠান ১৬ ডিসেম্বর বুধবার সোমবাইজ্যাহাট সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়।

আল্লামা অধ্যক্ষ ইলিয়াস নূরী সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্স ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কদলপুর ৮ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম উদ্দীন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন ৮ নং কদলপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী লাভলু, বিশিষ্ট সমাজসেবক ফরহাদ উদ্দীন চৌধুরী, ইন্জিনিয়ার নুরুল আলম ছাহেব, সোমবাইজ্যারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি মুহাম্মদ শাহ হানিফ, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ রাউজান উপজেলার দক্ষিণ সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জামশেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতিদ্বয় আবদুল্লাহ আল রোমান, রবিউল হোসেন সুমন, ছাত্র রাউজান উত্তরে সাধারণ সম্পাদক জুলফিকার।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা শিক্ষার্থী মোজাম্মেল হোসাইনের সঞ্চালনায় কনফারেন্স উদ্বোধক ছিলেন কদলপুর হামিদিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা রফিক উদ্দীন ফারুকী। এতে প্রধান বক্তা ছিলেন পূর্বগুজরা সিনিয়র মাদ্রাসা আরবি প্রভাষক হযরতুল আল্লামা হারুনুর রশিদ আশরাফী। বিশেষ বক্তা ছিলেন কদলপুর আশ্রায়ণ প্রকল্প মসজিদ খতিব হাফেজ আনোয়ার, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা শিক্ষার্থী শায়ের মাওলানা বাহাউদ্দীন কাদেরী। সংগঠনের উপদেষ্টা সৈয়দ দিদারুল আলম, সভাপতি নাসির উদ্দিন, সহ সভাপতি মুহাম্মদ ইউসুফ, অর্থ সম্পাদক এস এম শাহিন।

দুপুরের পর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত ও খতমে গাউছিয়া শরীফ আদায় করা হয়। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে জনসচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার জন্য সংগঠনের পক্ষ হতে ৫০০ মাক্স বিতরণ করা হয়। কনফারেন্স শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী। তারপর আখেরী মোনাজাত শেষে তবররক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com