শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

মাদার্শায় শানে মুস্তফা দঃ কনফারেন্স অনুষ্ঠিত

Reporter Name / ৩১৩ Time View
Update : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০, ১০:৩০ পূর্বাহ্ন

হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নে মাদার্শা’র সর্বস্তরের সুন্নি জনতার উদ্যােগে ৪ ডিসেম্বর শুক্রবার মাদারীপুল চত্বরে শানে মুস্তফা দঃ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

হযরত আকবর শাহ রহঃ জামে মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং মাওলানা মোঃ লিয়াকত আলী খাঁন ও মাওলানা মোঃ জুবাইর আবেদীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ছিপাতলী গাউসিয়া আলীয়া আল্লামা মাদ্রাসার প্রধান মুফাচ্ছির আল্লামা গাজী শফিউল আলম নেজামী। এতে আলোচনা করেন, মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আল্লামা শায়খ সৈয়দ মোঃ হাসান আল-আযহারী, চাঁন্দগাও বাহিরসিগন্যাল দরবারে বারীয়া শরীফের শাহাজাদা আল্লামা ছৈয়দ মোকাররম বারী, ঢাকাস্থ হাবিবিয়া শাহী জামে মসজিদের খতিব আল্লামা শায়খ আব্দুল মোস্তফা রাহীম আল-আযহারী, মাওলানা মোহাম্মদ ইমরান হাসান আল-কাদেরী, মাওলানা মোহাম্মদ এনাম রেজা কাদেরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ হারুনুর রসিদ।
বক্তারা বলেন, তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তারা ঐক্যবদ্ধ্য হয়ে চাইলে সমাজে শান্তি শৃংখলা বজায় ও সমাজকে অপসংস্কৃতি রোধে ভূমিকা রাখতে পারে। আল্লাহর দেওয়া বিধানমতে চলে ও রাসূলে পাক দঃ এর আদর্শানুসারে জীবন যাপনের মাধ্যমে সুন্দর চরিত্র গঠন করতে পারে। তরুণরা বর্তমানে বেহায়পনা থেকে নিজেদের দূরে রেখে ধর্মীয় আচার-অনুষ্টান পালনের মাধ্যমে প্রমাণ করে যে, চাইলে সবকিছু সম্ভব। তাদের অক্লান্ত পরিশ্রমে মাদার্শার বুকে বিশাল কনফারেন্স উপহার দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। সুতরাং সূফিবাদের দর্শন লালিতরা কখনও মারামারি, হানাহানি, উগ্রতায় বিশ্বাসী নয়। এই ধারাবাহিকতা যেন তরুণ সমাজের কাছে বিদ্যমান থাকে।
যোহরের নামাযের পর থেকে খতমে কোরআনের মাধ্যমে শুরু হয় কনফারেন্স আনুষ্ঠানিকতা। এরপর খতমে গাউসিয়া অনুষ্ঠিত হয়।
নামায, রোজাসহ বিভিন্ন বিষয়ের উপর দাওয়াতে খায়র মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয় এবং বয়ান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com