শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

কুন্ডেশ্বরী ঔষধালয়ের স্বত্বাধিকারী মুক্তিযোদ্ধা প্রফুল্ল সিং এর সৎকারে গাউসিয়া কমিটি বাংলাদেশ

Reporter Name / ৪০১ Time View
Update : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০, ৬:৫৪ অপরাহ্ন

মোহাম্মদ জামশেদঃ- রাউজান উপজেলার কুন্ডেশ্বরী ঔষধালয়ের স্বত্বাধিকারী, সাবেক লায়ন গভর্নর, মুক্তিযোদ্ধা প্রফুল্ল সিংহের (পি আর সিনহা) শেষ বিদায়ে সাথী হল গাউসিয়া কমিটি বাংলাদেশ।

৪ ডিসেম্বর শুক্রবার সকালে চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতাল থেকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া মুক্তিযোদ্ধা প্রফুল্ল সিং এর মরদেহ সৎকারের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও করোনাকালে দাফন কাজের প্রধান সমন্বয়ক আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার এর নেতৃত্বে রাউজানে নিয়ম আসা হয়।

গাউসিয়া কমিটি বাংলাদেশ দাফন-কাফন স্বেচ্ছাসেবক বায়েজিদ থানা ও রাউজান থানা টিমের মাধ্যমে সৎকার কাজে সহায়তা করা হয়। সকালে গাউসিয়া কমিটির ফ্রী এম্বুলেন্স সার্ভিস টিম মরদেহ রাউজানে পৌছায়।

সংকার সহায়তায় ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান, বায়েজিদ থানা টিমের সাইফুল করিম বাপ্পা, আফজাল, রাসেল, সজীব, তাহের, রাউজান টিমের তাওহীদুল ইসলাম জব্বার, রাশেদুল আলম, মাকসুদুল আলম সুমন।

উল্লেখ্য, করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে মানবতার নজীর স্থাপন করল গাউসিয়া কমিটি। যখন করোনা ভাইরাস আতংকে আত্বীয়-স্বজন, পরিবার-পরিজন দূরে সরে যাচ্ছিল। তখনই মানবতার তরে ও ইসলামের স্বার্থে সূফিবাদের দর্শন লালনকারী গাউসিয়া কমিটি বাংলাদেশ এগিয়ে আসে। তারা ২২ জন হিন্দু ও বৌদ্ধ ধর্মালম্বীর সৎকার করে এবং ১৫১৯ টি লাশ দাফন সম্পন্ন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com