শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

হাটহাজারী পৌরসভায় গাউসিয়া কমিটির দাওয়াতে খায়র মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৪৩৪ Time View
Update : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ১:০৮ অপরাহ্ন

মোহাম্মদ জামশেদঃ- পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াযদাহুম উদযাপন উপলক্ষে ৩০ নভেম্বর সোমবার গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পৌরসভার ব্যবস্থাপনায় জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার জামে মসজিদে দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পৌরসভার সভাপতি আলহাজ্ব সৈয়দ আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দাওয়াতে খায়র মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা পশ্চিম পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুন সওদাগর।

এতে প্রধান বক্তা ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড.মোঃ জালাল উদ্দীন আল আযহারী। উদ্বোধক ছিলেন ফতেপুর মনজুরুল ইসলাম মাদ্রাসার মুদাররিস আল্লামা মোঃ আবুল কালাম শাহ আমিরী।

বিশেষ অতিথি ছিলেন জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা মীর আবুল বশর ছিদ্দিকী, মাওলানা সৈয়দ মোঃ আবু তালেব আলকাদেরী, দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম আলকাদেরী, আবদুল মাবুদ আইয়ুব ও নাছির উদ্দিন রুবেলসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।

দাওয়াতে খায়র মাহফিলে বক্তারা অযু, তায়াম্মুম, দাফন-কাফনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ), ফাতেহায়ে ইয়াযদাহুম, মানব সেবা, কোরআন-সুন্নাহর আলোকে সুদ-ঘুষ, হালাল হারাম ও নামাযের গুরুত্ব সম্পর্কিত তাৎপর্য আলোচনা করেন। বিশেষ করে অযু, তাইয়াম্মুম ও নামাজ কিভাবে পড়বে, এ বিষয়ে প্র্যাকটিক্যাল শিখানো হয়েছে। আল্লাহ রাসুলের সুন্নত তরিকায় চললে কি উপকার হবে এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com