শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

রায়েরবাজারে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু

Reporter Name / ১৯৮ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ৭:৫৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

বিআইডাব্লিউটিএ’র নদীরক্ষা কাজের সময় বিদ্যুস্পৃষ্টে দুই ভাইসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর হাজারীবাগ এলাকার রায়েরবাজার বুড়িগঙ্গা নদীর তীরে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সাইফুল শেখ, জহুরুল শেখ ও মঞ্জুরুল ইসলাম। আহতদের নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, রায়েরবাজার বুড়িগঙ্গা নদীর তীরে বিআইডাব্লিউটিএ’র নদীরক্ষার সীমানা পিলারের কাজ করছিলেন শ্রমিকরা। সেখান দিয়েই বিদ্যুতের সংযোগলাইন গেছে। কাজের সময় লোহার পাইপ বিদ্যুতের তারের সঙ্গে লাগলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের সবার শরীর ঝলসে গেছে।

হাজারীবাগ থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে গিয়ে দুই ভাইসহ তিনজনের মরদেহ পাওয়া গেছে। শুনেছি দুজন আহত আছে। তবে কোন হাসপাতালে নেওয়া হয়েছে সেটা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com