মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

ঠাকুরগাঁওয়ে সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে মাদক সেবন, দুইজনের কারাদণ্ড

রহমত আরিফঃ / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঠাকুরগাঁও সদর থানাধীন সত্যপীর ব্রিজ সংলগ্ন সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের ভেতরে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রবীন চন্দ্র (৪৩), পিতা মৃত মন্টু চন্দ্র, সাং পূর্ব হাজীপাড়া এবং মো. সিরাজুল ইসলাম (৪৫), পিতা মৃত আব্দুল করিম, সাং জগন্নাথপুর। তারা দুজনই ঠাকুরগাঁও সদর থানা ও জেলার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com