মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

দিনাজপুরের বিরামপুরে আরতি হাঁসদার মায়ের মৃত্যুতে আদিবাসী পার্টির নেতৃবৃন্দের গভীর শোক

মোঃ নয়ন মিয়াঃ / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:১৬ অপরাহ্ন

মোঃ নয়ন মিয়াঃ বাংলাদেশ আদিবাসী পার্টি (বিএপি), দিনাজপুর জেলা শাখার সভানেত্রী আরতি হাঁসদার রত্নগর্ভা মা বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী পার্টির (বিএপি) কেন্দ্রীয়,জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার মরহুমার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফুল ও পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আদিবাসী পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান,সাধারণ সম্পাদক বাসিল স্বপন কিস্কু,কোষাধ্যক্ষ শিতলী রানী পাহান,কেন্দ্রীয় কমিটির সদস্য জের্ভাস মারান্ডী,দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিকাশ পাহান,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিতা হেমব্রম,মহিলা বিষয়ক সম্পাদক রেজিনা হাঁসদা,জেলা কমিটির সদস্য নগেন্দ্রনাথ পাহান,পাত্রাস বাস্কে,জেলা শাখার সভাপতি শ্যামল মার্ডী, দিনাজপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীকান্ত সরেন ও সদস্য রতন মারান্ডী।

এছাড়াও কাহারোল উপজেলা শাখার সভাপতি মাইকেল বেসরা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামলী হাঁসদা,বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জোসেফ মুর্মু,বিরামপুর উপজেলা শাখার সভাপতি ফ্লাবিয়াস হেমব্রম, নবাবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কমল হাঁসদা এবং বিরল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নরেশ সরেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মরহুমার মৃত্যুতে এক যৌথ শোক বার্তায় বাংলাদেশ আদিবাসী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি চিন্তরঞ্জন পাহান,সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন,“সন্তানের জীবনে মাকে হারানোর বেদনা অত্যন্ত গভীর ও অপূরণীয়। কোনো কিছু দিয়েই এই শূন্যতা পূরণ করা সম্ভব নয়।

আমরা আরতি হাঁসদা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”নেতৃবৃন্দ পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রয়াত আত্মার শান্তি ও অনন্ত স্বর্গবাস কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার মানসিক শক্তি প্রদানের জন্য প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com