মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

মাদক বিরোধী বিশেষ অভিযানে ডিএমপি ঢাকার গুলশান থানাধীন এলাকা হতে ৪৩২ লিটার(৫৭৬ বোতল) বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ মিরাজ শেখ(৪২)কে গ্রেফতার করেছে র‌্যাব-১

তামান্না আক্তার হাসিঃ / ৩৮ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

তামান্না আক্তার হাসিঃ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য, ছিনতাইকারী, চোরাকারবারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ আগস্ট ২০২৬ তারিখ রাত ০৩.০৫ ঘটিকায় র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার নিউমার্কেট এলাকা হতে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ পিকআপ যোগে গুলশান-১ এর ০৩ নম্বর রোডের দিকে নিয়ে আসবে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি সঙ্গীয় অফিসার ফোর্স এবং টহল টিমসহ একই তারিখ আনুমানিক ০৩.১০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার গুলশান-১ এর রোড নং-০৩, মইন সেন্টারের সামনের রাস্তার উপর পৌছিয়ে বিশেষ চেকপোস্ট স্থাপন করিয়া বিভিন্ন যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালীন সময় আনুমানিক ০৩.৪০ ঘটিকায় ১টি মিনি পিকআপ চেকপোষ্ট অতিক্রম করিয়া যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল টহল টিমের সহায়তায় পিক-আপটিকে আটক করে। আটককৃত পিক-আপটি তল্লাশী করে মাদক ব্যবসায়ী *মোঃ মিরাজ শেখ(৪২)*’থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর’কে ৪৩২ লিটার (৫৭৬ বোতল)বিদেশী মদ যাহার আনুমানিক মূল্য ৩৪,৫৬,০০০/ টাকা এবং ০১টি পিকআপ সহ গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ডিএমপি, ঢাকার গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com