মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

পুরাতন গড়েয়া বাজারে সরকারি জায়গায় দোকান নির্মাণের অভিযোগ, ফের কাজ শুরু

রহমত আরিফঃ / ৪৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:০২ অপরাহ্ন

রহমত আরিফ: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ার পুরাতন গড়েয়া বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে গোল্ডেন সাহেব নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কয়েক মাস আগে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার পরও ফের সেখানে দোকানঘর নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন গড়েয়া বাজারের সরকারি জায়গায় কয়েক মাস আগে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন গোল্ডেন সাহেব। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নির্দেশে নির্মাণকাজ বন্ধ থাকার পর হঠাৎ করেই আবারও ওই স্থানে দোকানঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছে। সরকারি জায়গায় বন্ধ করে দেওয়া নির্মাণকাজ কীভাবে পুনরায় শুরু হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে কার অনুমতি বা নির্দেশে বন্ধ থাকা নির্মাণকাজ পুনরায় শুরু হয়েছে, সেটিও খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com