মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যের বিকল্প নেই: পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সঞ্জু বনিক সৌরভঃ / ৩৪ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:০৩ অপরাহ্ন

সঞ্জু বনিক সৌরভঃ পঞ্চগড়, ৫ আগস্ট ২০২৬: জুলাই সনদের প্রতিটি অক্ষর ও নির্দেশনা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে দেশের অর্জিত পরিবর্তনের সুফল ধরে রাখতে রাজনৈতিক দল ও মতের মানুষের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার সকালে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরহাদ হোসেন আজাদ বলেন, জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা ও অক্ষরের বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যেন বিভেদ সৃষ্টি করে কোনো অপশক্তি পুনরায় সুযোগ নিতে না পারে, সে জন্য সব রাজনৈতিক দল ও মতের মানুষের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। অর্জিত ‘দ্বিতীয় স্বাধীনতার’ সুফল রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com