মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

দেশে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৮ লাখ টন: খাদ্য প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিনিধিঃ / ১৪২ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:০৮ অপরাহ্ন

৯ জুলাই ( বৃহস্পতিবার ) জাতীয় সংসদের অধিবেশন চলতি বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

‎খাদ্য প্রতিমন্ত্রী বলেন,  সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চাল ও গম আমদানি অব্যাহত রেখেছে। রাশিয়া-ইউক্রেন এবং ইরান-ইসরায়েল যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতেও দেশের খাদ্য মজুত স্থিতিশীল রাখতে ধান-চাল সংগ্রহের পরিমাণ বাড়ানো হয়েছে।

‎মো. আব্দুল বারী আরও বলেন, চলতি বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহের কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

‎তিনি বলেন, গত আমন মৌসুমে প্রাথমিকভাবে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও খাদ্য নিরাপত্তা মজুত বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান-চাল অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com