শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

সাধারণ মানুষের আস্থার প্রতীক রোকন উদ্দিন বাবুল,

Reporter Name / ৫৪ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাটঃ লালমনিরহাট -২ কালীগঞ্জ ও আদিতমারী সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রোকন উদ্দিন বাবুল, দিন দিন সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছেন। নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণসংযোগ, জনসম্পৃক্ততা ও উন্নয়নমুখী প্রত্যাশায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা।

ফজরের নামাজ পড়ার পর সকালের আলো ফোটার আগ থেকেই শুরু হয় তার নির্বাচনী কার্যক্রম। পাড়া-মহল্লা, হাট-বাজার,গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন তিনি। মানুষের দুঃখ-কষ্ট শুনে তা সমাধানের আশ্বাস দিচ্ছেন এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক রাজনীতির অঙ্গীকার তুলে ধরছেন।

রোকন উদ্দিন বাবুল বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য।লালমনিরহাট -২ কালীগঞ্জ ও আদিতমারী আসনের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় আজীবন কাজ করে যেতে চাই। ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।”

স্থানীয়রা জানান, একজন সৎ, পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় পরিচিত। সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে তার ভূমিকা প্রশংসিত।

তার নির্বাচনী ইশতেহারে রয়েছে-বেকার যুবকদের জন্য কর্মসংস্থান, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অবকাঠামো উন্নয়ন, কৃষক ও শ্রমজীবীদের ন্যায্য অধিকার, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন। প্রতিদিনই মিছিল, সভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌছে দিচ্ছেন তারা।

দলীয় সূত্র জানায়, লালমনিরহাট-২ আসনে রোকন উদ্দিন বাবুলের, জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী মাঠে ইতোমধ্যেই শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।

স্থানীয় এক ভোটার বলেন, “বাবুল ভাই সব সময় আমাদের পাশে থাকেন। সুখ-দুঃখে তাকে কাছে পাই। আমরা এবার তাকেই সংসদে পাঠাতে চাই।” সব মিলিয়ে, লালমনিরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী রোকন উদ্দিন বাবুল, হয়ে উঠেছেন পরিবর্তন ও উন্নয়নের প্রতীক। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন বিজয়ের লক্ষ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com