শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

পলাতক সরকারের আদলে প্রতিহিংসার রাজনীতি করবো না,,,,,,,,,এস এম জাহাঙ্গীর 

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

তামান্না আক্তারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিগত ১৭ বছর যে প্রতিসিংসার রাজনীতির শিকার হয়েছি মিথ্যা মামলা জুলুমের শিকার হয়েছি এমনটি ঢাকা ১৮ এলাকায় হবে না।

পলাতক সরকারের আদলে প্রতিহিংসার রাজনীতি কায়েম হতে দিবো না এমনকি আমি নিজেও করবো না। দেশের সকল শ্রেণির মানুষের অংশগ্রহণে জুলাই আন্দোলনে হয়েছিল। তাই সকলের সাথে পরামর্শ করেই এলাকার উন্নয়ন সেবা এবং রাজনীতি করতে চাই।

আমরা যখন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছি জেল জুলেমে জর্জরিত তখনো এই এলাকার যে কোন বিপদ আপদে পাশে থেকেছি। করোনা মহামারি প্রাকৃতিক দূর্যোগে জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। আমিও গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি।

আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে নিয়ে কেন্দ্রে যাবেন ধানের শীষে ভোট দিবেন।

এই দক্ষিনখান এলাকা সমস্যা জর্জরিত একটি এলাকা। আমি নির্বাচিত হলে এলাকার সমস্যা গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।

আজ শনিবার বেলা ১১ টায় রাজধানীর দক্ষিনখান এলাকার জয়নাল মার্কেট প্রাঙ্গণে ১২ তম দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

দক্ষিনখান থানা বিএনপি আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, উত্তরের সদস্য সালাম সরকার, রফিকুল ইসলাম রতন, দক্ষিনখান থানা বিএনপির নাজিম উদ্দীন দেওয়ান, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মোঃ শাহ আলম, এস আই টুটুল, হারুনুর রশীদ মুন্সি, ৪৮ নং ওয়ার্ডের আব্দুল হক, রাশিদুল ইসলাম রাশেদ, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু, মোঃ আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, মীর হোসাইন মুসা, মহিলা দলের শোহেলী পারভীন শিখা, ফারজানা কাকন, আনুশা আনু সহ বিএনপি ও অংগসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দক্ষিনখানের ফায়দাবাদ, জয়নাল মার্কেট, প্রেমবাগান, মোল্লারটেক, ডিএনসিসির ৫০ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com