শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

সুখে–দুঃখে মানুষের পাশে থাকার প্রতিদান দিচ্ছে জনগণ: এস এম জাহাঙ্গীর

Reporter Name / ৭৮ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ সুখে–দুঃখে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিদান এখন জনগণ দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, দলের দুঃসময়েও বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। দীর্ঘদিন নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও এই এলাকার মানুষ তা ভুলে যায়নি।

শনিবার (সকাল) দক্ষিণখান জয়নাল মার্কেটে গণসংযোগের শুরুতে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর বলেন, “বিগত ১৭ বছর ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমানের নির্দেশনায় এই এলাকার রাজনৈতিক ও অরাজনৈতিক সাধারণ মানুষ যুক্ত হয়েছেন। মানুষ বুঝতে পেরেছে—আন্দোলনের মাধ্যমেই নিজের অধিকার ফিরে পাওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগের জন্য যোগ্য প্রার্থী ও একটি ভালো দল নির্বাচনে মাঠে থেকেই কাজ করতে হবে। এই আশাবাদ নিয়েই সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এ জন্য তিনি এলাকার নাগরিকদের অভিনন্দন জানান।

এসময় কৃতজ্ঞতা প্রকাশ করে এস এম জাহাঙ্গীর বলেন, “দুর্যোগ ও দুঃসময়ে এলাকার মানুষ আমাদের সবসময় কাছে পেয়েছে। আজ জনগণ আমাদের পাশে আছে। যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনেও এই এলাকার মানুষ বিএনপিকেই নির্বাচিত করবে। ১৯৯১ সালের পর থেকে এই এলাকায় যত উন্নয়ন হয়েছে, তার সবই বিএনপির হাত ধরে হয়েছে বলেও দাবি করেন তিনি। ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট প্রত্যাশা করেন এস এম জাহাঙ্গীর।

বক্তব্যে তিনি বলেন, “গত ১৭ বছরে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ যে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তার বিচার এই বাংলাদেশেই হবে। আমরা ক্ষমতায় গেলে যেন কোনো নিরপরাধ মানুষ আর নির্যাতনের শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করবো।”

তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও অপপ্রচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত মানবিক রাষ্ট্র ও মানবিক সমাজব্যবস্থা গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

এসময় তিনি জুলাই–আগস্টের গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান এবং বলেন, “ঢাকা-১৮ আসনে অপপ্রচার ও অপরাজনীতি করে কেউ পার পাবে না। এই এলাকার মানুষ আমাদের ব্যক্তিগতভাবে চেনে।”

সবশেষে তিনি বলেন, “আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। সুদিনে চরিত্র হারাইনি, দুর্দিনে পালাইনি। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট প্রত্যাশা করছি ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com