শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

গুলশানে র‌্যাব-১ এর অভিযানে ৫৪০ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

তাছলিমা তমাঃ রাজধানীতে মাদকের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) ঢাকার গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‌্যাব সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‌্যাব। সাম্প্রতিক সময়ে ইয়াবার বিকল্প হিসেবে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কিশোর গ্যাং ও ছিনতাইয়ের মতো অপরাধও আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে মাদক কারবারিদের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ ০৬ জানুয়ারি ২০২৬ ইং, সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—কয়েকজন মাদক ব্যবসায়ী গুলশান-১ এলাকা থেকে মহাখালীর দিকে বিপুল পরিমাণ বিদেশি মদ পরিবহন করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ডিএমপি ঢাকার গুলশান থানাধীন বাসা নং SW(E)-05, রোড নং-০৮ এর সামনে অবস্থান নেয়। এ সময় একটি পিকআপ ভ্যান রেখে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা মোঃ রাকিব হোসেন (২৪)-কে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত রাকিব হোসেনের পিতার নাম মৃত আলাল হোসেন, মাতার নাম শাহীনুর বেগম। তার স্থায়ী ঠিকানা পরান, পীরগাছা, রংপুর এবং বর্তমান ঠিকানা খিলবাড়ীরটেক, শাহজাদপুর, ভাটারা, ঢাকা। অভিযানে তার হেফাজত থেকে ৫৪০ বোতল (প্রায় ৪০৫ লিটার) বিদেশি মদ ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com