শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে শোকবহিতে স্বাক্ষর ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা

Reporter Name / ১২১ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

তাছলিমা তমাঃ অদ্য ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবহিতে স্বাক্ষর করেছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম কফিলউদ্দিন আহমেদ।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস মালিকদের সংগঠন সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দ। শোকবহিতে স্বাক্ষর শেষে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও আত্মত্যাগ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারাল—যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

শোকাবহ এই দিনে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ের পরিবেশ ছিল ভারাক্রান্ত। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন দেশের অন্যতম প্রভাবশালী এই নেত্রীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com