খুলনা প্রতিনিধিঃ খুলনা মহেশ্বর পাশা কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের (সিএসডি) সাইলো অডিটোরিয়ামে সকাল ৯টায় “ব্যবহারিক প্রশিক্ষণ/পরিদর্শন অফিসার্স বেসিক কোর্স-৪৭” এর আওতায় জাহানাবাদ সেনানিবাসের সেনা কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সেনা কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিএসডির ব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন। পরিদর্শনে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফরিদপুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ২৩ জন কমিশন্ড অফিসার, সহকারী ব্যবস্থাপক মোঃ তৈয়েবুর রহমান এবং সাবেক রসায়নবিদ ইকরামুল কবির।
পরিদর্শনকালে সেনা কর্মকর্তারা প্রথমে সাইলো ঘুরে দেখেন এবং পর্যায়ক্রমে গোডাউনসহ সিএসডির অভ্যন্তরীণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে সিএসডির ব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন জানান, “সেনাবাহিনীর কর্মকর্তারা প্রতি এক-দুই বছর অন্তর আমাদের সিএসডি পরিদর্শনে আসেন। তারা আজকের পরিদর্শনে চাল ও গম সংরক্ষণের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।”
🟩 দুর্নীতি রিপোর্ট ২৪.কম
অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ