শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

খুলনা মহানগরীর ১,৩ নং ওয়ার্ডে ওএমএস কার্যক্রম পরিদর্শনে ডিসি ফুড, উপচে পড়া ভিড়ে সন্তোষ প্রকাশ ‎

নঈমুল আলমঃ / ১০১ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

নঈমুল আলমঃ খুলনা মহানগরীর ১ ও ৩  নম্বর ওয়ার্ডে পরিচালিত ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রমের ডিলার পয়েন্ট দুইটিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) ৮টা ৩০মিনিটের সময় সরেজমিন পরিদর্শন করেন খুলনা জেলার খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোঃ তানভীর হোসেন।

‎পরিদর্শনকালে অন‍্যান‍্য ডিলার পয়েন্টগুলোর মধ‍্যে এই দুই পয়েন্টে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ১ ও ৩ ওয়ার্ডের ডিলার পয়েন্টের মানুষের উপস্থিতি প্রমাণ করে—এই কর্মসূচি জনবান্ধব এবং প্রয়োজনীয়।

‎পরিদর্শন করা  ডিলার পয়েন্ট:

‎মেসার্স ডায়মন্ড ব্রাদার্স-প্রোঃ সৈয়দ এনামুল হাসান এবং মেসার্স রওশন এন্টার প্রাইজ-প্রোঃ শেখ রওশন মুস্তাফিক।

‎প্রত্যক্ষদর্শী ভুক্তভোগীরা জানান, বাজারে চাল ও আটার দাম বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত মূল্যে ওএমএস ডিলারদের কাছ থেকে এসব পণ্য কিনে তারা কিছুটা স্বস্তিতে দিন পার করছেন। তবে মাঝে মাঝে আটার মান কিছুটা কম থাকছে বলেও অভিযোগ করেন তারা।

‎প্রতিটি ওয়ার্ডে বরাদ্দকৃত পণ্যের পরিমাণ হচ্ছে প্রতিদিন ১ টন চাল ও ১ টন আটা। সরকার নির্ধারিত খুচরা মূল্যে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৩০ টাকায় এবং আটা ২৪ টাকায়। একজন গ্রাহক সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারছেন।

‎ডিলারদের সঙ্গে আলাপকালে জানা যায়, ভোক্তাসংখ্যা যখন ৩০০ থেকে ৩৫০ জন ছাড়িয়ে যায়, তখন ডিলাররা গ্রাহকদের পরামর্শক্রমে ৩ কেজি করে চাল ও আটা বিতরণ করেন যাতে সবাই উপকৃত হতে পারেন।

‎পরিদর্শন শেষে ডিসি ফুড গণমাধ্যমকে জানান, খুলনা মহানগরী দুইটা পয়েন্টে সুষ্ঠু ও সঠিকভাবে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। মহানগরীর অন্যান্য ওয়ার্ডেও পর্যায়ক্রমে পরিদর্শন চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com