শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

বকশীগঞ্জে কৃষক দল নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ / ২০৪ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন কৃষক দলের সদস্য রমজান আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মেরুরচর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জেরে মেরুরচর ইউনিয়নের মাদারের চর গ্রামের যুবদল নেতা মফিজুর রহমান বিপ্লব তার ভাতিজা রমজান আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। প্রতিহিংসার বশবর্তী হয়ে বিপ্লব একটি ভুয়া ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি তৈরি করে তাতে রমজান আলীর নাম অন্তর্ভুক্ত করেছেন এবং সেটিকে প্রচার করে রমজান আলীকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন।

বক্তারা আরো বলেন, রমজান আলী একজন বিএনপি পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাকে নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন আকন্দ, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, মেরুরচর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবদুল খালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাফিল আলম, যুগ্ম আহ্বায়ক হেলাল মিয়া এবং ভুক্তভোগী কৃষকদল নেতা রমজান আলী।

এসময় উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com