শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ঢাকা ১৮ আসনের লক্ষাধিক ভোটার ১৬ আসনে সংযুক্তিতে প্রতিবাদ সমাবেশ 

সাব্বির আহমেদ তন্ময়ঃ / ২০৬ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

সাব্বির আহমেদ তন্ময়ঃ রাজধানীর তুরাগ থানাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১, ৫২, ৫৩ ও ৫৪নং ওয়ার্ডকে ঢাকা-১৮ আসন থেকে কর্তন করে ঢাকা-১৬ আসনে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন রাজধানীর তুরাগবাসী। এ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়ে তারা ঘোষণা দিয়েছেন, তুরাগ উত্তরার অবিচ্ছেদ্য অংশ, তাই যেকোনো মূল্যে তারা ঢাকা-১৮ আসনেই থাকতে চান।

শনিবার বিকেলে উত্তরা ১২ নং সেক্টর খালপাড় মোড়ে তুরাগ থানা বিএনপি আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভাবেশে বক্তারা এসব কথা বলেন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন উর রশিদ খোকা। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, মোঃ আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির চান মিয়া বেপারী, আলী আহমেদ, উত্তরা পশ্চিম থানা বিএনপির সুলাইমান হাসান, আওলাদ হোসেন, মোস্তফা সরকার, মীর হোসাইন মুসা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তফা জামান বলেন বলেন, তুরাগ থানার ৩টি ওয়ার্ড এবং ৫১ নং ওয়ার্ডের প্রায় দেড় লক্ষাধিক ভোটার দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ আসনের সঙ্গে যুক্ত। জমিজমা, নাগরিক সেবা, যাতায়াত ব্যবস্থাসহ সবকিছুই ঢাকা-১৮ আসনকে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের। অথচ একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে এই অঞ্চলকে মিরপুর-পল্লবী নিয়ে তৈরি ঢাকা-১৬ আসনে অন্তর্ভুক্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও তুরাগ উত্তরার সঙ্গে ওতোপ্রোতোভাবেই জড়িত। কিন্তু তুরাগকে আলাদা করে ঢাকা-১৬ আসনে ঠেলে দিলে অঞ্চলটির রাজনৈতিক অধিকার খর্ব হবে এবং উন্নয়ন বঞ্চনা বাড়বে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ঢাকা-১৬ মূলত মিরপুর-পল্লবীকে কেন্দ্র করে পরিচালিত হয়। সেখানে তুরাগ থাকবে প্রান্তিক অবস্থানে। উন্নয়ন, বাজেট ও অবকাঠামো বরাদ্দে তুরাগ অবহেলিত হবে। পাশাপাশি স্থানীয় নেতৃত্বও হবে ক্ষতিগ্রস্ত।

ঢাকা-১৮ আসনে থাকলেই তুরাগের উন্নয়ন ও রাজনৈতিক অধিকার সংরক্ষিত থাকবে জানিয়ে তিনি বলেন, উত্তরার সঙ্গে ঐতিহাসিক ঐক্য রয়েছে তুরাগের। তুরাগবাসীর দাবি ও সমস্যা জাতীয়ভাবে প্রতিফলিত হবে এই আসনে থাকলে।

মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন বলেন, আমরা উত্তরা আবাসিক এলাকার বাসিন্দা হয়ে কেন মিরপুরের সাথে সংযুক্ত হতে যাবো। ৫১ নং ওয়ার্ডের জনগন ঢাকা ১৮ আসনের সাথেই থাকতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com