শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

রাজধানীর দক্ষিনখানে পূর্ব শত্রুতার জেরে সাবেক যুবদলের নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

তামান্না আক্তার হাসিঃ / ৫০৩ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

তামান্না আক্তার হাসিঃ রাজধানীর দক্ষিণখান থানাধীন থানা সাবেক যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান স্বেচ্ছাসেবক দলের নেতা জনাব দেওয়ান ফরহাদ (৪০)কে কুপিয়ে হত্যার চেষ্টায় একটি মামলা দায়ের করেন আহতের ছোট ভাই রিফাত হোসেন (৩৫)। দেওয়ানফহাদ দক্ষিণ খানের পেয়ারা বাগান এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল হোসেন ও মায়ের নাম খায়রুন্নাহার।

মামলার বিবরণে জানা যায়, দেওয়ান ফরহাদ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিএনপি’র নেতা। তিনি নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে সুনামের সহিত বসবাস করে আসছিল। কিন্তু ১৭-০৫-২০২৫ ইং আনুমানিক রাত ৯টা ৩০ মিনিটে পার্শ্ববর্তী এলাকার সিরাজ মিয়া (৫৮) তার দুই পুত্র সুজন ও ফরহাদসহ স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিতভাবে দেওয়ান ফরহাদের উপর হামলা চালায়। এতে দেওয়ান ফরহাদের বাম হাতের বৃদ্ধাঙ্গুল, বিচ্ছিন্ন হয়ে যায়। পিঠে এলোপাতাড়ি কোপাতে থাকে ও মাথায় গুরুতর আঘাত করে।

দেওয়ান ফরহাদের ছোট ভাই রিফাত হোসেন বলেন- প্রতিবেশী আলফাজ মিয়া (৩৭) ও সিরাজ মিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে গন্ডগোল চলে আসছিল। ঘটনার দিন মীমাংসার কথা বলে আমার ভাইকে সেখানে ডেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু মীমাংসা না করে হঠাৎ তার গুন্ডা বাহিনীকে হুকুম প্রদান করে এলোপাতাড়ি কোপানোর জন্য। সিরাজ মিয়াসহ তার ছেলে সুজন, ও স্থানীয় সন্ত্রাসী বাহিনী ফরহাদ (৩০), রফিক (৩০), নীরব (২৮), নোমান (২৮), ফিরোজ (২৮) ও মুন্না (২৯) আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কোপাতে থাকে। এতে আমার ভাই গুরুতর আহত হলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দ্রুত আমার ভাইকে স্থানীয় কেসি হাসপাতালে ভর্তি করাই। তার অবস্থার অবনতি ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষ থাকে পঙ্গু হাসপাতালে রেফার করেন। বর্তমানে আমার ভাই বাসায় আছে আর মৃত্যুর সন্ধিক্ষণে দিনাতিপাত করছে।

এক ভিডিও সাক্ষাৎকারে দেওয়ান ফরহাদ আহমেদ জানান, সিরাজ আমাকে ডেকে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে কোপাতে থাকে। এতে আমার দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়, মাথায় প্রচুর আঘাত পাই। আমার পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। আমি এর প্রকৃত বিচার দাবি করছি।

দক্ষিনখান থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাইফুল রহমান মির্জা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা নিয়মিত মামলার রুজু করেছি। মামলা নং- ১৪ (১৮-০৫-২০২৫ইং)। আসামি ধরার জোর প্রচেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com