মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

পাইকগাছা শিববাঢী ব্রীজের টোলমুক্ত দাবিতে শিক্ষার্থীদের কঠোর অবস্থান

Reporter Name / ৩০৮ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২২ অপরাহ্ন

আবু সাইদঃ খুলনার পাইকগাছার শিববাটী ব্রীজের বহুলালোচিত টোল মুক্ত’র দাবিতে ফের কঠোর অবস্থানে শিক্ষার্থীরা। পূর্বের ন্যায় শনিবার সকালেও ব্রীজ এলাকায় অবস্থান নিয়ে টোল মুক্তির দাবি জানায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

এসময় ব্রীজের দু’ পাশে রীতিমত যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের সাথে আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এর আগে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তারা শিববাটি ব্রীজের টোল ঘর ভাংচুর ও টোল আদায় বন্ধ করে দেয়।

এতে ছাত্রদের প্রতি সাধুবাদ জানিয়ে স্বস্তি প্রকাশ করেন জনপদের সাধারণ মানুষ। এসময় তারা স্থায়ী টোল আদায় বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সেই থেকে বেশ কিছুদিন টোল আদায় বন্ধ থাকার পর সম্প্রতি ইজারাদারের পক্ষে ফের টোল আদায় শুরু হয়। এতে ব্রীজের উপর দিয়ে চলাচলকারী জনপদের সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com