মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: নীপা চৌধুরী

Reporter Name / ২৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ২:৩৭ অপরাহ্ন

তাছলিমা তমাঃ ঢাকা-১৮ আসনের খিলক্ষেতের আমিরজান কলেজের ১১তম ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আজ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভাইস চেয়ারম্যান নীপা চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সবুজ মিয়া, আমিরজান ক‌লে‌জের সম্মা‌নিত উপাধ্যক্ষ, কলেজের সহকারী অধ্যাপকগণ, প্রভাষকবৃন্দ ও অন্যান্য অ‌তি‌থিবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি নীপা চৌধুরী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের কর্ণধার ও দেশের ভবিষ্যৎ। শিক্ষা মানব সমাজের অমূল্য সম্পদ। শিক্ষাকে পাশ কাটিয়ে উন্নত মেধাসম্মত দেশ গড়ে তোলা সম্ভব নয়। মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে তোমরা নিজেদের গড়ে তুলবে।

তিনি আরও বলেন, তোমাদের এই বিদায় নেওয়াটা যোগ্যতা, মেধা ও পরিশ্রম দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অমিত সম্ভাবনা মেলে ধরার বিদায়। ভবিষ্যতে তোমরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়ে দেশের সেবায় ভূমিকা রাখবে। তোমাদের উচিত হবে নিজেদের ক্যারিয়ার গঠনে আরও বেশি মনোযোগী হওয়া।

এসময় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে সুখি, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানান কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভাইস চেয়ারম্যান নীপা চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com