মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ম্যাচ হেরে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন হৃদয়

Reporter Name / ৩১৩ Time View
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান করাটা অনেক কঠিন। সেটা এতটাই কঠিন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুই দাপুটে ব্যাটসম্যান ডেভিড মিলার ও হাইনরিখ ক্লাসেনের ব্যাটও কথা বলে না। বাংলাদেশের বিপক্ষে কাল ওয়ানডে মেজাজে খেলে মিলার করেছেন ৩৮ বলে ২৯, হাইনরিখ ক্লাসেন ৪৪ বলে করেছেন ৪৬ রান।

ক্লাসেন তো এমন ইনিংস খেলে ম্যাচসেরাই হয়েছেন। এমন উইকেটে প্রতিটি রানই গুরুত্বপূর্ণ। অথচ এখানেই কিনা ‘আম্পায়ারের ভুলে’ কাল চারটি রান পায়নি বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ হেরেছেও ৪ রানেই। বাংলাদেশের দলের সর্বোচ্চ রানের ইনিংস খেলা তাওহিদ হৃদয় সংবাদ সম্মেলনে রাখঢাক না করেই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

ঘটনাটি ম্যাচের ১৭তম ওভারের। পেসার ওটনিল বার্টম্যানের বল মাহমুদউল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে। এর আগেই অবশ্য এলবিডব্লুর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। এরপর মাহমুদউল্লাহ রিভিউ নিলে দেখা যায়, বল স্টাম্পে আঘাত করেনি। আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায়। কিন্তু নিয়ম অনুযায়ী, আম্পায়ার আউট দেওয়ার পর বল ডেড হয়ে যাওয়ায় লেগ বাই হিসেবে ৪ রান পায়নি বাংলাদেশ।

নিয়ে হৃদয় বলেছেন, ‘সত্যি বলতে, সেটি ভালো সিদ্ধান্ত ছিল না। টাইট ম্যাচে আমাদের জন্য ভালো কিছু ছিল না সেটি। আমার মতে, আম্পায়ার আউট দিয়েছেন, কিন্তু আমাদের জন্য বিষয়টা কঠিন ছিল। ওই চারটি রান পেলে ম্যাচের চেহারা ভিন্ন হতে পারত। আমার আর কিছু বলার নেই। নিয়ম তো আইসিসি করেছে, এটা তো আসলে আমাদের হাতে নেই। কিন্তু ওই সময় ওই চারটি রান খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com