মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

১৩ বছর পর ছেলেকে ফিরে পেলেন বাবা

Reporter Name / ৩৪৮ Time View
Update : শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:আব্দুল সোবাহানের চোখেমুখে ক্লান্তি আর খুশির ছাপ স্পষ্ট। হবেই বা না কেন, পৃথিবীর সমস্ত সুখ শান্তির দিন যে আজ তার৷ এখন থেকে প্রায় ১৩ বছর আগে তার ছেলে ফকির আলী(২৫) হারিয়ে যান। ছেলেকে না পেয়ে অনেক নির্ঘুম রাত কেটেছে আব্দুল সোবাহানের। অপেক্ষার প্রহরও গুণেছে অনেক। তবে সেইসব অপেক্ষার প্রহর শেষ হয়েছে রাজধানীর বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায়।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১৩ বছর আগে হারিয়ে যাওয়া ফকির আলীকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করে তার বাবার হাতে ফিরিয়ে দিয়েছেন এসআই হাফিজুর রহমান।

পুলিশ বলছে, গত ২৩ মে কর্তব্যরত এসআই হাফিজুর রহমানকে ফকির আলীর হারিয়ে যাওয়ার বিষয়টি অবগত করেন তার বাবা আব্দুল সোবাহান এবং PARI Foundation এর মো. আনোয়ার। বিষয়টি নিয়ে এদিনই মাঠে নামে পুলিশ। আশেপাশের মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তাকে উদ্ধার করে বাবা আব্দুল সোবাহানের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিষয়টি অবগত করে ভবিষ্যতের জন্য একটি সাধারণ ডায়েরি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com