মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা! 

বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল ও উত্তরা ফুটবল ক্লাবের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name / ৩৪৩ Time View
Update : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৬:০৭ অপরাহ্ন

তাছলিমা তমাঃ ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪ (বুধবার):    বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল ও উত্তরা ফুটবল ক্লাবের মধ্যে একটি প্রীতি ম্যাচ আজ (২৪ এপ্রিল ২০২৪) বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোমুগ্ধকর ম্যাচটি উপভোগ করেন এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল উত্তরা ফুটবল ক্লাবের বিপক্ষে ৪-১ গোলে জয় লাভ করে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন ‘এবিজি বসুন্ধরা মহিলা ফুটবল লীগ ২০২৩-২০২৪’ উপলক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বিকেএসপি মহিলা ফুটবল দলের সাথে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দলের যাত্রা শুরু হয়। উলে­খ্য, এই এবিজি বসুন্ধরা মহিলা ফুটবল লীগে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল প্রথমবারের মত কোন পেশাদার ফুটবল লীগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও ঢাকা সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com