বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বদলগাছীতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন ।

Reporter Name / ৪৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৮:৩৮ অপরাহ্ন

মানববন্ধনে প্রধান শিক্ষকের শাস্তি ও বহিষ্কারের দাবি করা হয়েছে। 

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীর উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ঐ স্কুলের এক নারী সহকারী শিক্ষিকা (সহকর্মী) র’ সঙ্গে প্রধান শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ি পড়ে। এঘটনায় অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী ফুঁসে উঠেছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১ টায় বেগুনজোয়ার উচ্চবিদ্যালয়ের পাশে পারসোমবাড়ি বাজার সংলগ্ন ব্রীজে অত্র এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের আযোজনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রধান শিক্ষকের শাস্তি ও বহিষ্কারের দাবি করা হয়েছে।

এসময় উক্ত ঘটনার তদন্তের জন্য নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস.এম জাকির হোসেন বিদ্যালয়ে এলে বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীরা তাঁকে ঘিরে রেখে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শ্লোগান দিতে থাকে। একপর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসককে বিদ্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখে তাঁরা।

অভিযুক্ত প্রধানশিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরুদ্ধ থেকে বাহিরে আসতে দেওয়া হয়। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক নওগাঁ যাওয়ার উদ্দেশে রওনা হলে পারসোমবাড়ি সেতুর ওপর বিদ্যালয়ের পাশ্ববর্তী গ্রামের লোকজন ও শিক্ষার্থীরা পথরোধ করে প্রধান শিক্ষকে চুড়ান্ত বরখাস্তসহ শাস্তির দাবি করেন। সেখান থেকে অতিরিক্ত জেলা প্রশাসক আবারও বিদ্যালয়ে ফিরে আসেন। বদলগাছী উপজেলার (ইউএনও) আলপনা ইয়াসমিন বিদ্যালয়ে আসেন। তাঁরা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এরপর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ.জ.ম.শফি মাহহমুদ অভিযুক্ত প্রধান শিক্ষক ও নারী সহকারী শিক্ষকা (সহকর্মী)কে সাময়িক বরখাস্ত করেন। সাময়িক বরখাস্তের আদেশের কপি ই-মেইলে পাঠানো হয়। এরপর উত্তেজিত লোকজন শান্ত হলে দুপুর দুইটার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম জাকির হোসেন ও ইউএনও বিদ্যালয় থেকে চলে যান।

প্রত্যক্ষদর্শী প্রায় শতাধিক লোকজন বলেন, প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের আশপাশের ৫-৭ টি গ্রামের লোকজন বিদ্যালয়ে জড়ো হয়েছিলেন। বেলা বারোটার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক বিদ্যালয় থেকে বের হয়ে নওগাঁর উদ্দেশ্য রওনা দেন। তখন পারসোমবাড়ি সেতুর ওপর বিক্ষুব্ধ লোকজন সেতুর উপড় শুয়ে ও বাঁশ দিয়ে প্রতিবন্ধতা সৃষ্টি করেন। অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ি সেতুর পূর্বপাশে দাঁড়িয়ে থাকে। অতিরিক্ত জেলা প্রশাসক সেখান থেকে বিদ্যালয়ে ফিরে আসেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ই-মেইলে প্রধান শিক্ষক ও তাঁর ঐ নারী সহকর্মীকে সাময়িক বরখাস্তের আদেশের কপি পাঠান। এরপর পরিস্থিতি শান্ত হলে বেলা দুইটার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক ও বদলগাছীর ইউএনও বিদ্যালয় থেকে চলে আসেন।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস.এম জাকির হোসেন বলেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুলের নারী সহকারী শিক্ষকা (সহকর্মী) অনৈতিক কর্মকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এঘটনায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করতে আজ বৃহস্পতিবার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি স্কুলটি বন্ধ। অভিযুক্ত প্রধান শিক্ষক ও নারী সহকারী শিক্ষকা (সহকর্মী) সহ কোন শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। অভিযুক্ত প্রধান শিক্ষক ও তাঁর নারী সহকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। সভাপতি বরখাস্তের ঐ আদেশের কপি ই-মেইলে পাঠিয়েছেন। পরবর্তীতে আরও আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এলাকাবাসী ও শিক্ষার্থী এবং অভিভাবক গণের দাবিতে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com