মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

অসুস্থ শিক্ষকদের পাশে রাউজানের নোয়াপাড়া স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা

Reporter Name / ৫০৬ Time View
Update : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০, ৫:৩৯ পূর্বাহ্ন

অসুস্থ শেষ বয়সের শিক্ষকদের পাশে দাড়িয়েছে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সকল ব্যাচের (অল ব্যাচ গ্রুপ) প্রাক্তন শিক্ষার্থীরা। বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা এক অনুষ্ঠানের মধ্যমে প্রাক্তন অসুস্থ প্রবীণ শিক্ষকদের চিকিৎসা সহায়তায় ৩ শিক্ষককে নগদ টাকা, ১ টি করে কম্বল, বিভিন্ন উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন। ৫ ডিসেম্বর শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর সিআরবি তাসফিয়া গার্ডেন রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে পাশে আছি প্রাক্তনেরা স্লোগানে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা ও সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটির চেয়ারম্যান ও লেখক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।

উদ্বোধক ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মুহাম্মদ এসকান্দর আলম।

নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জানে আলমের সভাপতিত্বে ও ৯১ ব্যাচের শিক্ষার্থী ব্যবসায়ী লায়ন আহমেদ সৈয়দ এবং মাস্টার মুহাম্মদ হুমায়ুন আলী তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী ডা. জাহাঙ্গীর আলম। সংগঠনের মুল কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন কৃষানু বড়ুয়া। শেষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন সম্মাননা ও সহায়তা পাওয়া নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুনিল কান্তি বিশ্বাস, প্রদ্যুৎ সেন, সবুজ কান্তি বড়ুয়া।

অন্যান্যদের মধ্য বক্তব্য দেন বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন মেম্বার, মুহাম্মদ সেকান্দর, মুহাম্মদ নাসিম উদ্দিন, শিক্ষক শেখর ঘোষ আপন, সুপন বিশ্বাস, এডভোকেট শাহাদাত, মুহাম্মদ নজরুল, মুহাম্মদ সোলেমান, কৃষান বড়ুয়া, ফজল আমিন বাপ্পি, জাহেদ হক, মুহাম্মদ আজিম, মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ তানভীর, হারুন রশিদ, মহাম্মদ আরমান, রেহানা আকতার রানু, শামীমা আক্তার ডেইজি প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেন শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। তাঁরা সবচেয়ে সম্মানিত, আলোকিত এবং ভালো মানুষ। তাই তাঁদের যথাযথ মূল্যায়ণ ও সম্মান দিতে হবে। তাহলে দেশ, সমাজ আলোকিত হবে, এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com