বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা

মোঃ শাহীনঃ / ৪২ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ পূর্বাহ্ন

মোঃ শাহীনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিকে সফল করায় ঢাকা-১৮ আসনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।

বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

এক বার্তায় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বৃষ্টি উপেক্ষা করে যারা আজকের র‍্যালিকে সফল করেছেন, তাদের প্রত্যেকের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। নেতাকর্মীদের অকৃত্রিম ভালোবাসা, আন্তরিকতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার রাজনৈতিক পথচলার অন্যতম প্রেরণা বলেও উল্লেখ করেন তিনি।

তিনি ঢাকা-১৮ আসনের অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিশেষভাবে ধন্যবাদ জানান। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও ব্যাপক অংশগ্রহণের কারণেই প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল ও সার্থক হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা এবং সহযোগিতা সঙ্গে নিয়ে ঢাকা-১৮ আসনের জনগণের কল্যাণে তার পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com