বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় একইদিনে গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার ‎

সবুজ খানঃ / ৬৭ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সবুজ খানঃ বুধবার (২৬ আগস্ট) দুপুরে টুটপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন মাসুদ শেখ। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।শ্রমিক মাসুদ শেখ (৪৭) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নগরীর দারোগাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, চাপাতিসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় কুব্বাত খা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

‎মাসুদ শেখের গলায় গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ শেখ গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনার রহস্য উদঘাটনে অভিযান শুরু করে খুলনা সদর থানা পুলিশ।এরই ধারাবাহিকতায় নগরীর সদর থানাধীন দারোগাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, একটি চাপাতি ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।একই সময় কুব্বাত খা নামে একজনকে আটক করা হয়।

‎‎খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুপুরে মাসুদ শেখ নামে যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তাকে কেন্দ্র করে দারোগাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে কুব্বাত খা নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাসুদ শেখকে গুলি করার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে। তারা খালাতো ভাই সম্পর্কের।

‎তিনি আরও বলেন, অভিযান ও তদন্ত এখনো চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ শেখ তেরখাদা উপজেলার বাসিন্দা দুলু শেখের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক। বুধবার দুপুরে টুটপাড়া এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

‎এর আগে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও সেখানে গুলির কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন সদর থানার ওসি। ঘটনাটি টুটপাড়া এলাকায় নাকি অন্য কোথাও ঘটেছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com