বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় শীর্ষ সন্ত্রাসী মমিসহ গ্রেপ্তার ৪

মেট্রো প্রতিনিধিঃ / ৪২ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন

মেট্রো প্রতিনিধিঃ খুলনা দৌলতপুর থানাধীন ২৬ আগস্ট (বুধবার) সকাল ৭টায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। দৌলতপুর দত্তবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, দৌলতপুর পাবলা দত্তবাড়ির এলাকার শামীম জমাদ্দারের ছেলে মো. মেহেদী হাসান মমি, একই এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে জামিল হোসেন, মান্নান সরদারের ছেলে মো. লিটন সরদার ও বিমল রায়ের ছেলে সুজয় রায়।

‎র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে তারা নগরীর দৌলতপুর থানার দত্তবাড়ি ৫ নং ওয়ার্ডের তরুণ সেনা রোডের জাফর শেখের বাড়ির এক ভাড়াটিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা উল্লিখিত আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার মমি দৌলতপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। মমিসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com