বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় মনজুরুল নামে এক যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত‍্যা

সবুজ খানঃ / ৫০ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সবুজ খানঃ নগরীতে আবারও মনজুরুল ইসলাম (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত এবং গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৯ আগষ্ট (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে লবণচরা থানার আশিবিঘা এলাকায় ঘটনাটি ঘটে। সে ওই এলাকার বাসিন্দা খোকনের ছেলে। নিহত মনজুরুল পেশায় একজন দিনমজুর ছিলেন।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, লবণচরা থানার ৮০ বিঘা বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দই পক্ষের মধ‍্যে কথা-কাটাকাটি হয়। পরে তাঁকে ৮০ বিঘা কালভার্টের কাছে পেয়ে এক পক্ষ তাঁর পেটে ছুরি দিয়ে আঘাত এবং পরে গুলি করে।

এলাকাবাসি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।স্বজনেরা জানান, মনজুরুল আগে পড়াশোনা করতেন। পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ করতেন। বুধবার তিনি কাজে যাননি। এলাকায় ভালো ছেলে হিসেবেই তাঁর পরিচিতি ছিল। তাঁর সঙ্গে কারও কোনো পূর্বশত্রুতা ছিল না।

‎লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

‎খুলনা সদর থানার সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, মৃত যুবকের বাবা একজন সেনেটারি মিস্ত্রি। সে তাঁর সহযোগী হিসেবে কাজ করত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত‍্যাকারিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব‍্যহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com