বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও গোপীকান্তপুরে ৫ যুবকের স্বপ্নে নির্মম আঘাত, হামলায় প্রাণ গেল বহু হাঁসের

রহমত আরিফঃ / ৭৬ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:০৭ অপরাহ্ন

রহমত আরিফঃ ১৬আগস্ট দুপুরে ঠাকুরগাঁও গোপীকান্তপুরে সমবায়ের ঋণ নিয়ে হাঁসের খামার গড়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন পাঁচ যুবক। তবে ধানক্ষেতে হাঁস প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে হামলার অভিযোগে তাদের সেই স্বপ্ন এখন চরম অনিশ্চয়তার মুখে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ওই পাঁচ যুবক সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে হাঁসের খামার গড়ে তোলেন। খামারে থাকা হাঁসগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার পাশাপাশি ভবিষ্যতে এর মাধ্যমে নিজেদের কর্মসংস্থান ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার পরিকল্পনা ছিল তাদের।

অভিযোগ রয়েছে, সম্প্রতি ধানগাছ রোপণের সময় ওই খামারের কিছু হাঁস পাশের ধানক্ষেতে প্রবেশ করে। এ ঘটনাকে কেন্দ্র করে ধানক্ষেতের মালিক হাঁসগুলোকে লাঠি/কাঠের এজাতীয় বস্তু দিয়ে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এতে বেশ কিছু হাঁস মারা যাওয়ার পাশাপাশি আরও অনেক হাঁস আহত হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, ধানক্ষেতের মালিকের সঙ্গে তাদের আগে কোনো ধরনের শত্রুতা বা বিরোধ ছিল না। সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে এভাবে হাঁস পিটিয়ে হত্যা করায় তারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

হাঁসগুলো ছিল তাদের ঋণ নিয়ে গড়ে তোলা খামারের মূল সম্পদ। ফলে হাঁস মারা যাওয়ায় একদিকে যেমন তাদের ব্যবসায়িক ক্ষতি হয়েছে, অন্যদিকে সমবায় থেকে নেওয়া ঋণ পরিশোধ নিয়েও তারা দুশ্চিন্তায় পড়েছেন।

ভুক্তভোগী পাঁচ যুবক ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নির্ধারণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com