বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সরাইলে ভুয়া পুলিশ পরিচয়দানকারীসহ গাঁজাসহ দুইজন আটক

জাহাঙ্গীর আলমঃ / ৮৯ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

জাহাঙ্গীর আলমঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবন করে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর অভিযোগে এক যুবককে এবং পৃথক অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সরাইল থানা পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকায় পৃথক দুটি ঘটনায় তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ভুয়া পুলিশ পরিচয়দানকারী যুবকের নাম মো. আশরাফুল ইসলাম (২০)। তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার রাজারবাগ গ্রামের নুরুল হক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সরাইলের কুট্টাপাড়া মোড়ে মাদক সেবন করে আশরাফুল নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি স্থানীয় কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে একই এলাকায় পৃথক অভিযানে তিন কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মৃত হান্দু খার মেয়ে জান্নাত বেগম (১৮) এবং আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের কালাম মিয়ার ছেলে সোহাগ (২৭)।

পুলিশের দাবি, জান্নাত বেগম ও সোহাগ মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের চলাফেরায় সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল কাদের ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com