বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

উত্তরা পাসপোর্ট অফিসে র‌্যাব-১-এর ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

তাছলিমা তমাঃ / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

তাছলিমা তমাঃ রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালালদের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দালাল চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাব-১।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উত্তরা পশ্চিম থানাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে র‌্যাব-১-এর সদস্যদের সঙ্গে নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

র‌্যাব জানায়, পাসপোর্ট অফিসে দালালদের কারণে সাধারণ সেবাপ্রার্থীরা দীর্ঘদিন ধরে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। এ ধরনের অনিয়ম বন্ধ করে জনসাধারণকে দালালমুক্ত পরিবেশে সেবা নিশ্চিত করতে র‌্যাব নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে।

অভিযান চলাকালে দালাল চক্রের সক্রিয় ১৩ সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে মো. ফেরদাউস (২৩) ও মো. আরিফ হোসেন (৪০)-কে ৭ দিন, অনিক রহমান পরশ (রকি) (২০), মো. ইউসুফ (২১), মো. রহিদুল ইসলাম (২৩), মো. ইসমাইল হোসেন (২৪), শ্রাবনী আক্তার অনু (২৩) এবং মো. ওমর সানি (৩২)-কে ১০ দিন, মো. জুয়েল রানা (৩২)-কে ৫ দিন, মো. খোরশেদ আলম (৪০) ও মো. রাসেল মিয়া (৪৯)-কে ১৫ দিন এবং মো. হানিফ (৪২) ও মো. মমিন (২২)-কে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্তদের মধ্যে ১২ জন পুরুষকে কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে এবং একমাত্র নারী সদস্য শ্রাবনী আক্তার অনুকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার, গাজীপুরে পাঠানো হয়েছে।

র‌্যাব-১ জানিয়েছে, পাসপোর্ট অফিস এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com